দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেনেগালের বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার ধরা হয় তাকে। লিভারপুলের হয়ে সম্ভাব্য সকল ট্রফি জয় করেছেন সাদিও মানে। জাতীয় দলের হয়েও জিতেছেন আফ্রিকান ন্যাশন্স কাপ। তবে বিশ্বকাপে ভালো খেলার প্রত্যয় নিয়ে এসে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ১২০ মিনিটে পেনাল্টি গোলে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার এই দেশটিকে।
সেনেগালের বিদায়ে জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাদিও মানে। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড স্থানীয় সংবাদপত্র লে কোটিডিয়েন-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন তিনি।
বিদায়বার্তায় মানে বলেন, ‘এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমার দেশের জন্য লড়াই করেছি।’
জাতীয় দলকে বিদায় জানালেও ভবিষ্যতে সেনেগালের ফুটবলের সঙ্গেই থাকতে চান তিনি। মানে বলেন, ‘আগামী দিনে আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে পারলে আমি আনন্দিত হব-কোচিং স্টাফ, বেঞ্চ বা ক্রীড়া প্রশাসনের যেকোনো ভূমিকায়।’
তার এই মন্তব্য সতীর্থ এডুয়ার্ড মেন্দির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। মেন্ডি বলেছিলেন, ‘সেনেগাল আরও ভালো একটি ফুটবল ফেডারেশনের প্রাপ্য।’
তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মানে। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন, যেখানে তার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
২০১২ সালে সেনেগালের জার্সিতে অভিষেক হওয়ার পর মানে দেশের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি নিজেকে সেনেগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং জাতীয় দলের এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
কে